ঢাকা-সিলেট মহাসড়কে আবারও সড়ক দূর্ঘটনা
ছবি: জাতীয় অর্থনীতি

সিলেট প্রতিনিধি: সিলেট-ঢাকা মহাসড়কে আবারও প্রাণহানীর ঘটনা ঘটেছে। এবার দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন।  

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, ভোর ৫টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের সামনে সিলেটগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। 

ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন।

—জা. অর্থনীতি/এলএটি