রিধির মৃত্যুর ঘটনায় প্রেমিককে ঘিরে পুলিশের তদন্ত!
ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ
প্রেমঘটিত বিষয় নিয়ে ঝগরার জের ধরে শনিবার (১৫ আগস্ট) ভোর বেলা আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল রিধিকা রিধি। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করেন পুলিশ। তবে রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য।

পরিবারের স্বজনদের মতে, ভোর বেলা কথিত প্রেমিককে ভিডিও কলে রেখেই এই অভিনেত্রী আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যদের বরাতে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেছেন, রিধির একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার (১৫ আগস্ট) ভোরে কথিত ওই প্রেমিকের সাথে ভিডিও কলে তার কথা-কাটাকাটি হয়। 

কথা কাটা-কাটির এক পর্যায়ে প্রেমিক কে ভিডিও কলে রেখেই রিধি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ।   
কিন্ত, এই অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনার তদন্তের পরই। 

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ বলেছেন, অভিনেত্রী রিধির পরিবারের কাছ থেকে পাওয়া তার জাতীয় পরিচয়পত্রে নাম ‘লীনা আক্তার’। পুলিশ তার পরিবারের সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি রিধির সাথে ওই ব্যক্তির সম্পর্ক ও মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, সেসব বিষয়েও তদন্ত করছে।

এই অভিনেত্রী মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেছেন। 
বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে এসেছেন এই অভিনেত্রী। তার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’। 

এ ছাড়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন রিধিকা রিধি। বিভিন্ন সময় তিনি তার কাজের ছবি প্রকাশ করতেন। 
 

—জা.অর্থনীতি/এসআরএস