বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত
ছবি: জাতীয় অর্থনীতি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন ‘বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন’-এর নতুন দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে ফেরদৌস রহমানকে সভাপতি ও শাহিনুর ইসলাম মন্ডল শাহিনকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করে ১৮ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত ৩২তম সাধারণ সভা শেষে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সকাল ১১টায় সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটিকেই বহাল রেখে আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সংগঠনটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটির মাধ্যমে হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টদের সার্বিক স্বার্থ ও অধিকার রক্ষায় জোরালো ভূমিকা রাখা হবে। পাশাপাশি বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল ও প্রসারে তারা কার্যকর পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

—জা. অর্থনীতি/এলএটি