নির্বাচনে হারলে আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সমর্থকদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হেরে গেলে তাকে অভিশংসিত করা হবে।

সাউথ ক্যারোলাইনায় নির্বাচনি প্রচারণার সময় ৮০ বছর বয়সী ট্রাম্প তার সমর্থকদের সতর্ক করে বলেন, তার মেয়াদের শেষ দুই বছরে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তারা সবকিছু হারাবে।

শুক্রবার (২১ আগস্ট) মার্টল বিচে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'আমাকে অভিশংসিত করা হবে। তারা আমাকে অভিশংসিত করবে। কেন করবে, সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।'

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

অতীতে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পকে বেশ নির্লিপ্ত মনে হয়েছে। তবে শুক্রবার ট্রাম্প নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে কঠোর ভাষায় কথা বলেন। কারণ, তিনি আইন পাস করাতে পারবেন না এবং নিজের অনুগত কংগ্রেসের ওপরও নির্ভর করতে পারবেন না বলে আশঙ্কা করছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টকে অভিশংসন করা হবে কি না—এ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই মতভেদ রয়েছে। দলের কেউ কেউ আশঙ্কা করছেন, এর ফলে ভোটারদের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এর ফলে দ্রব্যমূল্য কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে পড়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমরা যদি হেরে যাই, তাহলে আপনারা সীমান্ত হারাবেন, আপনারা করছাড় হারাবেন, আমরা যা কিছু করেছি, সবকিছু হারাবেন। আমরা ইতিহাসের সবচেয়ে বড় করছাড় দিয়েছি। একবার ভাবুন—বকশিশের ওপর কোনো কর নেই, আমাদের প্রবীণদের সামাজিক নিরাপত্তা ভাতার ওপর কোনো কর নেই, অতিরিক্ত কর্মঘণ্টার মজুরির ওপর কোনো কর নেই। এর সবকিছুই চলে যাবে।

আরও পড়ুন: হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র প্রকাশ

তিনি আরও বলেন, 'আপনাদের কর বেড়ে যাবে। আপনাদের আয় কমে যাবে। আপনাদের কর্মসংস্থান নষ্ট হবে। শেষ পর্যন্ত সেগুলো বন্ধ হয়ে যাবে। আপনাদের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অন্যত্র চলে যাবে।'

উল্লেক্য, ট্রাম্প দক্ষিণ ক্যারোলাইনায় ডারলাইন গ্রাহামের হয়ে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন। লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর জুলাইয়ে তার বোন ডারলাইন গ্রাহামকে ওই সিনেটর পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ডারলাইন গ্রাহাম এখন পুনর্নির্বাচনের জন্য লড়ছেন। 

ট্রাম্পের নিজের দলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার ক্ষেত্রে গ্রাহামের সাফল্য এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আরও পড়ুন: ‘সঠিক চুক্তি’র জন্য ইরান এখনো প্রস্তুত নয়: ট্রাম্প

দক্ষিণ ক্যারোলাইনায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প তার 'মেক আমেরিকা গ্রেট এগেইন' সমর্থকদের ভোট দিতে উৎসাহিত করেন। 

ট্রাম্প বলেন, তারা বলে, "ট্রাম্প যখন ব্যালটে থাকেন, তখন দারুণ করেন। কিন্তু তিনি যখন ব্যালটে থাকেন না, তখন তার লোকজন ভোট দিতে আসে না।" তাই আমি আসলে আপনাদের যা করতে বলছি, তা হলো—ধরে নিন যে আমি ব্যালটে আছি। আসুন এবং ভোট দিন।

—জা. অর্থনীতি/এনজে