আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক: মাগুরার আট বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায়ে আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে এ রায় ঘোষণা করা হয়। প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো ডেথ রেফারেন্স ও তার করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন হাইকোর্ট।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার কথা থাকলেও তা হয়নি। পরে নতুন তারিখ হিসেবে ৩১ আগস্ট নির্ধারণ করা হয়।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি হয়। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক শুনানিতে অংশ নেন।

—জা. অর্থনীতি/এএইচএ