জাতীয় অর্থনীতি ডেস্ক: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণ ও রুপার দাম নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সর্বশেষ নির্ধারিত দামেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হচ্ছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। নতুন তালিকায় ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা কমানো হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নির্ধারিত এই দামেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা।
এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।
এর আগে ২৯ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছিল। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় একই মানের স্বর্ণের দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়।
সর্বশেষ দুই দফা দাম কমানোর পর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম মোট ১১ হাজার ৪৮৯ টাকা কমেছে।
জা.অর্থনীতি/এসআই
