অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুম ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।
—জা. অর্থনীতি/এএইচএ
