কিশোরগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
ছবি: জাতীয় অর্থনীতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা এলাকায় আ. রাশিদ গং এর বিরুদ্ধে জোরপৃর্বক জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আলী আকবর।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের খরমপট্টিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভূক্তভোগী আলী আকবর বলেন, এনসিপি নেতা মাহফুজ ও তার পিতা আ. রাশিদ জোর করে ভুক্তভোগী আকবরের মায়ের মৃত্যুর দিন বাড়িতে আক্রমণ করে তার শোলাকিয়া কানিকাটা এলাকার পৈতৃক ১২ শতাংশ জমি দখল করে নেয়।

তিন বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

এমনকি মিথ্যা মামলায় করে হেরেও জমি ছাড়েনি আ. রাশিদ গংরা। উল্টো ভুক্তভোগী আলী আকবর ও তার পরিবারের লোকজনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন।

আলী আকবর আরও বলেন, আমি তাদের মামলায় জয়ী হয়েও জমি পাইনি। তাই পুনরায় আদালতে জমি উদ্ধার করতে আ. রাশিদ গংদের বিরুদ্ধে আদালতে মামলায় দায়ের করি। মামলায় করায় ক্ষিপ্ত হয়ে তারা পুনরায় হামলা করেছে আমার ওপর। আমি এখন জীবনের ঝুঁকি নিয়ে চলছি। আপনাদের মাধ্যমে আমি আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি দপ্তরের সকলের সহায়তা চাই।

—জা. অর্থনীতি/এনজে