৮ দিন ধরে কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার
ছবি: সংগৃহীত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মো. তামিম নামের এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজের ৮ দিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি। পরিবারে নেমে এসেছে শোক ও উদ্বেগ।

নিখোঁজ কিশোরের মো. তামিম (১৪) উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রামের মো. জহিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় সহিলাটী উচ্চ মাধ্যমিক বিদ্যলয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার গায়ে ছিল লাল গেঞ্জি ও গাঢ় নীল প্যান্ট। উচ্চতা আনুমানিক ৪.৫ ফুট, গায়ের রং শ্যামলা। এ ঘটনায় তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

তাড়াইল থানার ওসি মো. মাসুদুর রহমান বলেন, নিখোঁজ কিশোরের বিষয়ে জিডি পেয়েছি। আমরা অনুসন্ধান করছি।

কিশোরের বাবা জহিরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেটা খুব সহজ সরল। সে কোথাও একা যায় না। কেউ আমার বাবাকে দেখে থাকলে দয়া করে জানান। যদি কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ কিশোরের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ পিতার মোবাইল নাম্বার: ০১৮৪৫-২০৩৩২৮।

—জা.অর্থনীতি/এনজে