নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক-এই কামনা করি।’

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি কার্ড প্রকাশ করা হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা প্রকাশের প্রায় আধা ঘণ্টার মধ্যে এর জবাব দেন নরেন্দ্র মোদি। এক্সে তারেক রহমানের পোস্ট শেয়ার করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

নরেন্দ্র মোদি লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’

গত ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ৭৬তম জন্মদিন পালন করেন। এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো শুভেচ্ছা বার্তার মাধ্যমে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে সৌজন্য বিনিময় হয়েছে।

জা.অর্থনীতি/এসআই