তারেক রহমানের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, গণতন্ত্র তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়, মানবাধিকারও তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল জাতীয় সংসদ ভবনের সামনে মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাশ, বিরোধীমত দমন, সরকারের বিতর্কিত কর্মকান্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, দুদক সংস্কার না করে এনসিপি ও বিরোধীদলকে টার্গেট করছে। সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতির অভিযোগ তদন্ত করুন। দুর্নীতি কারা করে, মানুষ তা দেখেছে। শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠান সংস্কার না করে আপনারা সেই পথেই হাঁটছেন।

তিনি বলেন, শেখ হাসিনার কায়দায় যাচ্ছেন। পুলিশ সংস্কার কমিশন করেননি বরং তাদেরকে প্রস্তুত করা হচ্ছে বিরোধীদলকে দমনে। এমনকি নির্বাচন কমিশনকেও ভূলুণ্ঠিত করছেন।

মানববন্ধনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

—জা.অর্থনীতি/জেআরটি