দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস বন্ধ যেসব এলাকায়

অনলাইন ডেস্ক: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের কারণে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার এক বার্তায় তিতাস গ্যাস জানায়, জরুরি মেরামতকাজের জন্য সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি এবং কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া একই সময়ে শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণি, দনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকায়ও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানিয়েছে, নির্ধারিত এলাকাগুলোর পাশাপাশি আশপাশের এলাকাতেও এ সময়ে গ্যাসের চাপ কম থাকতে পারে। পাইপলাইনের জরুরি মেরামতকাজ সম্পন্ন করার জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

এ কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জা.অর্থনীতি/এসআই