বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে ইউপি সদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ৫নং জোড়খালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল হাই মারা গেছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা যায়, ইউপি সদস্য আব্দুল হাই কয়েকজনের সঙ্গে কক্সবাজারে ভ্রমণে গিয়েছিলেন। রাতে সমুদ্রসৈকত এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তার মৃত্যুতে জোড়খালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডসহ পুরো মাদারগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। 

—জা.অর্থনীতি/এনজে