অনলাইন ডেস্ক: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কি বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন? তার শারীরিক অবস্থা নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই এমন দাবি করেছেন তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ! তার দাবি, আলি খামেনির দাফনের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবাকে তিনি নিজ চোখে দেখেছেন! যদিও এতদিন সরকারি বা দাপ্তরিক কোনো ভিডিওতে তাকে দেখা যায়নি।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে নতুন দাবি করেছেন তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ। তার দাবি, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন ও শেষ বিদায়ের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবা খামেনিকে উপস্থিত দেখেছিলেন তিনি!
ইরানওয়্যার এবং জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তায়্যেবেহ মাহরুযাদেহ এসব তথ্য জানান। তিনি আরও বলেন, ওই রাতে মোজতবা সম্পূর্ণ সুস্থ্য ও সবল অবস্থায় ছিলেন!
তায়্যেবেহ মাহরুযাদেহ হলেন রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম-আলী হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। চলতি বছরের শুরুর দিকে আলি খামেনির বাসভবন ও দপ্তরে চালানো হামলায় জাহরা নিহত হয়েছিলেন।
গত জুলাইয়ে মাশহাদের ইমাম রেজা মাজারে আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার সময় মোজতবা খামেনির উপস্থিতি নিয়ে জনমনে নানা কৌতূহল ছিল। কারণ, দাফন বা শোকানুষ্ঠানের কোনো সরকারি বা দাপ্তরিক ভিডিও রেকর্ডে তাকে দেখা যায়নি। এতে তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও বাড়ে।
এ ছাড়া, চলতি বছরের মার্চের শুরুতে মোজতবা খামেনি ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হলেও এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। তার সব নির্দেশও লিখিতভাবেই প্রকাশ করা হচ্ছে।
এই পরিস্থিতিতে তার শাশুড়ির নতুন বক্তব্য মোজতবার শারীরিক অবস্থা নিয়ে চলমান আলোচনায় নতুন করে গুরুত্ব পেয়েছে।
খামেনির জানাজায় মোজতবা ছিলেন?
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কি বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন? তার শারীরিক অবস্থা নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই এমন দাবি করেছেন তার শাশুড়ি তায়্যেবেহ মাহরুযাদেহ! তার দাবি, আলি খামেনির দাফনের রাতে মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতবাকে তিনি নিজ চোখে দেখেছেন! যদিও এতদিন সরকারি বা দাপ্তরিক কোনো ভিডিওতে তাকে দেখা যায়নি!
—জা. অর্থনীতি/এলএটি
