ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ইস্পাহানি চেকপোস্টে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদারের মৃত্যু হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আল আমিন সরদারের বাড়ি মাদারীপুরে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।

কসবায় পুলিশ পরিচয়ধারী প্রতারক আটক

এর আগে রোববার (৪ অক্টোবর) ভোরে আহত হওয়ার পর চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বলেন, গতকাল ভোরে ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আল আমিন। ওই সময় ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টা করার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ ভোর আনুমানিক ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

—জা. অর্থনীতি/এনজে