বিনোদন ডেস্ক: অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত চলমান ‘ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) বিক্ষোভে অংশগ্রহণকারীদের ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, দেশকে অস্থিতিশীল করার এক গভীর ষড়যন্ত্র চলছে।
হিন্দুস্তান টাইমসের সূত্রমতে, নির্বাচনী রোল সংশোধনে অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে। সম্প্রতি দিল্লিতে ৪ হাজারের বেশি বিক্ষোভকারীকে পুলিশ আটক করার পর কঙ্গনা বলেন, ‘সাধারণ মানুষ এখন এসব রাষ্ট্রবিরোধী শক্তিকে চিহ্নিত করতে শুরু করেছে।’
এর আগে গত জুলাইয়ে জন্তর মন্তরে অনুষ্ঠিত সিজেপি বিক্ষোভের সমালোচনা করে তরুণ প্রজন্মকে আক্রমণ করেছিলেন কঙ্গনা। সে সময় তিনি তাদের ভাষা ও আচরণকে ‘অরুচিকর’ এবং আন্দোলনকারীদের ‘নর্দমার কীট’ হিসেবে অভিহিত করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও কঙ্গনার এই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তার মতে, ‘যারা দেশের ক্ষতি করতে চায়, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে এখন সোচ্চার হচ্ছে।’
জা. অর্থনীতি/এআর