স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে এবার ভাঙল ফুটবল জাদুকর লিওনেল মেসির বহু পুরোনো দুটি কীর্তি। গত রাতে (১৪ অক্টোবর) একই সাথে তার এই রেকর্ড দুটি ভেঙেছেন বর্তমান ফুটবল বিশ্বের দুই সেরা তারকা—কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড।
রোমার বিপক্ষে মাঠে নেমে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপ্পে ২৭ বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন। এতোদিন এই রেকর্ডটি ছিল মেসির দখলে (২৮ বছর)।
অন্যদিকে, ম্যানচেস্টার সিটির হয়ে পিএসজির বিরুদ্ধে জোড়া গোল করে মাত্র ৬০ ম্যাচে ৬১ গোলের দুর্দান্ত সমীকরণ মেলান নরওয়ের তারকা হলান্ড। তিনি টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম সময়ে ৬০ গোলের রেকর্ডটি মেসির চেয়ে মাত্র এক দিনের ব্যবধানে নিজের নামে লিখিয়ে নেন।
জা. অর্থনীতি/এআর