৪১টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রোনালদোর

জাতীয় অর্থনীতি স্পোর্টস: ফুটবল জাদুকর ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে ও মাঠের বাইরে তার অবিশ্বাস্য সাফল্যের সুবাদে বিশ্বজুড়ে প্রায় ৪১টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করেছেন। বর্ণিল ও দীর্ঘ ক্যারিয়ারে গিনেস রেকর্ডের পাতায় স্বর্ণাক্ষরে নাম লিখিয়ে তিনি পৌঁছে গেছেন অনন্য এক উচ্চতায়।

পর্তুগালের জার্সিতে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করে পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৩২টি জয়ের ঐতিহাসিক রেকর্ডও এককভাবে তার দখলে। ক্লাব ও দেশের হয়ে অবিরাম লড়াই করে যাওয়া সিআরসেভেন প্রথম ফুটবলার হিসেবে টানা ৬টি ভিন্ন ফিফা বিশ্বকাপ আসরে (২০০৬ থেকে ২০২৬) গোল করার অবিস্মরণীয় কীর্তি গড়েছেন।

ইউরোপিয়ান ফুটবলেও রয়েছে তার রাজকীয় আধিপত্য। উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৪০টি গোল এবং প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ চ্যাম্পিয়নস লিগ গোল করার রেকর্ড রোনালদোরই।

এমনকি মাঠের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনন্য উচ্চতায় থাকা রোনালদো ইনস্টাগ্রামে বিশ্বের সর্বাধিক ফলোয়ার সম্পন্ন খেলোয়াড়। রেকর্ডময় এই মহাতারকা বিশ্ব ক্রীড়াঙ্গনে এক জীবন্ত কিংবদন্তি।

জা. অর্থনীতি/এআর