আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

জাতীয় অর্থনীতি স্পোর্টস: আন্তর্জাতিক ফুটবলের অন্যতম কালজয়ী এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিদায়ী ভিডিও বার্তার মাধ্যমে ৪১ বছর বয়সী এই স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত জানান। অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে খেলার সময় নিয়ে মতবিরোধের জেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। পরবর্তীতে দল ঘোষণার ঠিক একদিন আগে তিনি এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

২০০৩ সালে পর্তুগাল দলে অভিষেক হওয়া রোনালদো দেশকে ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের শিরোপা জিতিয়েছেন। পর্তুগালের জার্সি খুলে রাখলেও আল নাসরের হয়ে ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ২৩৪ ম্যাচে ১৪৬ গোল নিয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ ও গোলদাতা হিসেবেই বুট জোড়া তুলে রাখলেন ‘সিআরসেভেন’।

জা. অর্থনীতি/এআর