জাতীয় অর্থনীতি স্পোর্টস: বিশ্ব ক্রিকেটে ফিটনেসের সংজ্ঞা বদলে দেওয়া ও সর্বাত্মক নিবেদনের প্রতীক বিরাট কোহলি পা দিলেন ৩৮ বছরে। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ডাইভিং ক্যাচ ও তার সেই চেনা ধনুক ছোঁড়ার উদযাপনে বয়সকে স্রেফ একটি সংখ্যায় পরিণত করে জন্মদিনের মুহূর্তে আবারও নিজের ফিটনেসের জানান দিলেন এই ভারতীয় ব্যাটিং তারকা।
মাঠে একাগ্রতা ও আবেগ প্রকাশের মধ্য দিয়ে কোহলি নিজেকে তৈরি করেছেন এক অনন্য উচ্চতায়। তিনি শুধু রান বা রেকর্ডের খতিয়ানেই সেরা নন; ভারতীয় ক্রিকেটে শতভাগ ফিটনেস ও পেশাদারিত্বের সংস্কৃতি তৈরি করে বদলে দিয়েছেন পুরো এক প্রজন্মকে। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও লাল বলের ক্রিকেটে যে আক্রমণাত্মক মেজাজ ও আত্মবিশ্বাস তিনি ছড়িয়ে দিয়েছিলেন, তা আজ রূপ নিয়েছে এক নতুন ঐতিহ্যে।
ব্যক্তিজীবনে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ, সহকর্মীদের সাফল্যে উল্লাস করা কিংবা পরম ধর্মীয় বিশ্বাস, সবকিছুতেই কোহলি বরাবরই সোচ্চার ও স্পষ্ট। যেকোনো পরিস্থিতিতে নিজেকে উজাড় করে দেওয়ার এমন মানসিকতাই তাকে বানিয়ে তুলেছে আধুনিক স্পোর্টসের অন্যতম প্রভাবশালী অ্যাথলেট।


৩৮ বছর বয়সেও তরুণদের মতো মাঠ জুড়ে তিনি যেভাবে ডাইভ দেন এবং প্রতিটি বলের জন্য লড়াই করেন, তা শুধুই একজন সেরা ব্যাটারের গল্প হতে পারে না। বিরাট কোহলি সত্যিকারার্থেই নিবেদন ও সাধনার এক জীবন্ত ইতিহাস। বিরাট কোহলি নিঃসন্দেহে ‘বিরাট ক্রিকেটার’। জন্মদিনে এই কিংবদন্তির ক্রিকেট-প্যাশনকে ক্রিকেটবিশ্ব জানাচ্ছে শ্রদ্ধা।
জা. অর্থনীতি/এআর
