Print Date & Time : 08 November 2026 Sunday 08:56 am

শেয়ারাবাজারে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামলো ইসলামী ব্যাংক

image

অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংককে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পরপর দুই বছর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকটির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘জেড’ ক্যাটাগরি শেয়ারবাজারের কোম্পানিগুলোর মধ্যে সর্বনিম্ন। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ আরও জানিয়েছে, জেড ক্যাটাগরিতে নামানোর কারণে ইসলামী ব্যাংকের শেয়ার কিনতে কোনো ঋণ পাওয়া যাবে না, যা আজ থেকে কার্যকর হবে। 

একই কারণে বেসরকারি খাতের ষ্ট্যান্ডার্ড ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাংককে ‘বি’ ক্যাটেগরি থেকে ‘জেড’ ক্যাটেগরিতে নামানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এই দুটি ব্যাংকের শেয়ার কিনতেও ঋণ সুবিধা পাওয়া যাবে না। 

এদিকে শেয়ারবাজারে আজ ইসলামী ব্যাংকের শেয়ারের দরপতন চলছে। দিনের শুরুতে শেয়ার প্রতি ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হলেও দুপুর ১২টা নাগাদ তা ৩৩ টাকা ১০ পয়সায় নেমে আসে। 

—জা.অর্থনীতি/জেআরটি