Print Date & Time : 08 November 2026 Sunday 12:02 am

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে যে ১০ শেয়ার

image

অর্থনীতি ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এর শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৭ দশমিক ৬৯ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস ৭ দশমিক ৩৩ শতাংশ, শ্যামপুর সুগার মিলস ৬ দশমিক ১২ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ৫ দশমিক ৩০ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ৫ দশমিক ০২ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৪ দশমিক ৯৮ শতাংশ এবং মুন্নু এগ্রো ৪ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে।

—জা.অর্থনীতি/এএইচএ