Print Date & Time : 08 November 2026 Sunday 01:54 am

খাগড়াছড়িতে সাংবাদিক জীতেন বড়ুয়া গ্রেপ্তার

image

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক জীতেন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থেকে দুইজন সাদা পোশাকের পুলিশ জিতেন বড়ুয়াকে গাড়িতে তুলে নিয়ে যায় ।

জীতেন বড়ুয়া সময় টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ  মো. কিসলু বলেন,  অন্তর্বর্তী সরকারের সময় দায়ের হওয়া পাঁচটি জিআর মামলা রয়েছে জিতেন বড়ুয়ার বিরুদ্ধে। রুজু হওয়া পাঁচটি মামলার মধ্যে চারটিই কয়েক বছর আগে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘটিত ঘটনার। একটি ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি ।

 —জা. অর্থনীতি/আরএস