হিলি (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলিতে গরিব, অসহায় ও দুস্থ ৩ হাজার ৮৫ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগে এইসব চাল পেয়ে খুশি অসহায় দুস্থ মানুষেরা।
বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টায় হাকিমপুর পৌরসভা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের উদ্দ্যোগে এসব চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার হাকিমপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, ও সহকারী প্রকৌশলী হাবিবুর রহমানসহ অনেকে।
এবার সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত হাকিমপুর পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ৮৫টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
—জা.অর্থনীতি/এনজে