Print Date & Time : 07 November 2026 Saturday 09:54 pm

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া

image

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। স্থানীয় সময় শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে আয়োজিত এই সমাবেশ থেকে আগাম নির্বাচনের দাবি জানানো হয়েছে। সমাবেশে আগাম নির্বাচনের দাবি জানান বিক্ষোভকারীরা। দেশটির স্বৈরাচারী প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

গত বছরের নভেম্বর মাসে নোভি সাদ রেলস্টেশন দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার পর থেকেই দেশটিতে দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু হয়। ওই ঘটনার স্বচ্ছ তদন্তের দাবিতে টানা বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ পদত্যাগ করতে বাধ্য হন।

পরবর্তীতে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু শনিবারের বিক্ষোভে নতুন করে উত্তপ্ত দেশটি।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, দমন-পীড়নের মুখে সাময়িক স্থগিত থাকলেও শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতিবিরোধী আন্দোলন ধীরে ধীরে বড় রাজনৈতিক প্রচারণায় রূপ নিয়েছে। আন্দোলনকারীরা এখন ভুচিচকে আগাম নির্বাচন ঘোষণার আহ্বান জানাচ্ছেন।

এ সপ্তাহে ভুচিচ বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা হতে পারে। তবে তিনি নির্দিষ্ট রূপরেখা দেননি।

—জা. অর্থনীতি/আরএস