Print Date & Time : 08 November 2026 Sunday 03:55 pm

হোমনার হাটে ষাঁড়ের গুঁতোয় বৃদ্ধা নিহত

image

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় ষাঁড়ের গুঁতোয় আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। 

সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার ঘারমোড়া বাজারে বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে আমেনা বেগম বাড়ী থেকে ঘারমোড়া বাজারে আসার সময় একটি উত্তেজিত ষাঁড়ের সামনে পরলে ষাঁড়টি শিং দিয়ে গুঁতো দিয়ে তাকে গুরুতর আহত করে।

পরে আহত অবস্থায় উপস্থিত জনগণ তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় নিহতের দেহ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

—জা.অর্থনীতি/এনজে