Print Date & Time : 08 November 2026 Sunday 09:42 am

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

image

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সীমান্তে এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবির হোসেন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরেক ভাই আহত হয়েছেন। 

সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আরিফ হোসেন রাজনগর গ্রামের আব্দুল মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয় তার ছোট ভাই আরিফ হোসেন (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে বাড়ির সামনের হাওরে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যায় আপন ২ ভাই। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবির হোসেনের মৃত্যু হয়। এ সময় স্থানীয় ও স্বজনরা আহত আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ ২৫০ শ্যাযা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আহত অপর আরেক ভাইকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

—জা.অর্থনীতি/এনজে