Print Date & Time : 08 November 2026 Sunday 08:20 pm

একদিন আগেই ঈদ উদযাপন করলেন কটিয়াদীর ৩ শতাধিক মানুষ

image

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে একদিন আগেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে এবারও ঈদুল আযহার জামাত আদায় ও কোরবানি দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৯টায় কটিয়াদি উপজেলার লোহাজুরী ইউনিয়নের বাহেরচর গ্রামের একটি মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হয়। প্রতিবছর একদিন আগে রোজা ও একদিন আগেই কুরবানি দিয়ে থাকে চট্টগ্রামের সাতকানিয়া মির্জাখীল দরবারের অনুসারীরা।

ঈদের জামাতে আশপাশের উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩ শতাধিক মানুষ অংশ নেন। ঈদ জামাতের ইমামতি ও খুতবা পাঠ করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবারের মাওলানা মোরশেদুর রহমান।

জানা যায়, প্রায় আড়াইশ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল গ্রামের হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঙ্গীরী (রহ.) হানাফি মাজহাবের আলোকে পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা অনুসরণ করে একদিন আগে রোজা ও ঈদ পালনের ফতোয়া প্রদান করেন।

সেই ধারাবাহিকতায় তার অনুসারীরা দেশের বিভিন্ন এলাকায় সৌদি আরবসহ আরব বিশ্বের চাঁদ দেখার ঘোষণাকে গুরুত্ব দিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।

নামাজ শেষে ঈদের জামাত আদায় করতে পেরে খুশি মুসল্লিরা।

—জা. অর্থনীতি/এনজে