Print Date & Time : 08 November 2026 Sunday 08:04 pm

জামালপুরের ২০ গ্রামে ঈদুল আজহা উদযাপন

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ২০টি গ্রামের এক হাজারের বেশি মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালন করছেন।

বুধবার (২৭ মে) সকাল ৯টা দিকে সৌদির সঙ্গে মিল রেখে তারা ঈদ উদযাপন করছেন। পশুও কোরবানি করছেন তারা। বৈরী আবহাওয়ায় বৃষ্টির কারণে ঘরে ঈদুল আজহার নামাজ আদায় করেন তারা। 

ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা, রায়েরপাড়া, পশ্চিম নোয়ারপাড়া, সাপধরী ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া, উত্তর সাপধরী, দক্ষিণ সাপধরী এবং সরিষাবাড়ী উপজেলার বলারদিয়া, বাউসী, সাতপোয়া, পঞ্চপীর, সাঞ্চারপাড়, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড়, বগারপাড়, কামারপাড়া ও কুমারপুর, মাদারগঞ্জের লোটাবর কাজিয়াবাড়ী।

এই ২০টি গ্রামে দীর্ঘদিন ধরে সৌদি আরবের ইসলামিক ক্যালেন্ডার অনুসরণ করে ধর্মীয় উৎসব পালন করা হয়।

এই গ্রামের মুসলমানরা বিশ্বাস করেন, পবিত্র হজ, আরাফার দিন এবং ঈদুল আজহার মধ্যে যে সরাসরি সম্পর্ক রয়েছে, তা যথাযথভাবে মান্য করতে হলে সৌদির তারিখ অনুসরণ করাই উত্তম। তাই সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা জিলহজ মাসের গোনাগুনতি শুরু করেন এবং ঈদুল আজহার দিন নির্ধারণ করেন।

—জা. অর্থনীতি/এনজে