Print Date & Time : 08 November 2026 Sunday 06:07 pm

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

image

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার দিনে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার কিছু পরে তারেক রহমান ও জুবাইদা রহমান শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের কবর জিয়ারত করেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

এ নামাজে অংশ নেন- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকেরা।

—জা. অর্থনীতি/এনজে