Print Date & Time : 08 November 2026 Sunday 08:06 pm

দেশে পৌঁছেছে হজের দ্বিতীয় ফিরতি ফ্লাইট

image

ধর্ম ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা।

রোববার (৩১ মে) সকাল ৬টার দিকে দ্বিতীয় ফিরতি হজ ফ্লাইটে ঢাকায় হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এর আগে প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে পৌঁছান ৪১৯ জন হাজি।

গত শুক্রবার ৩ জামারাতে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় এবারের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজ পালন শেষে সৌদির স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইট।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

সৌদিয়া এয়ারলাইনসের এসভি ৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার এই যাত্রা। প্রথম দিনে শনিবার (৩০ মে) ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫৪৩৪ জন হাজি। আগামীকাল সোমবার (১ জুলাই) শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।

গত ১৭ এপ্রিল রাতে হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন (ব্যবস্থাপনা সদস্য সহ) ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনে যান।

এবার কোনোরূপ শিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছাতে সক্ষম হন।

এদিকে পবিত্র হজ পালনে গিয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত ৩৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করছেন।

—জা. অর্থনীতি/এনজে