Print Date & Time : 07 November 2026 Saturday 11:50 pm

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে যে ১০ শেয়ার

image

অনলাইন ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ১০ দশমিক ০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড এর শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং ৯ দশমিক ৯২ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট ৯ দশমিক ৮১ শতাংশ, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স ৯ দশমিক ৭৭ শতাংশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ৯ দশমিক ৭৩ শতাংশ, সিলকো ফার্মাসিউটিক্যালস ৯ দশমিক ৭১ শতাংশ, মেট্রো স্পিনিং ৯ দশমিক ৬৮ শতাংশ এবং বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রোডস ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে।

—জা. অর্থনীতি/এএইচএ