Print Date & Time : 07 November 2026 Saturday 02:06 pm

আলোচিত দীপ্তি চৌধুরীর বর কে এই মুশতাক?

image

বিনোদন ডেস্ক: বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন দেশের জনপ্রিয় ও আলোচিত টেলিভিশন উপস্থাপক দীপ্তি চৌধুরী। চ্যানেল আইয়ের দর্শকপ্রিয় টক শো ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তুমুল পরিচিতি পাওয়া এই উপস্থাপিকা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।

শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা (আকদ) সম্পন্ন হয়। দীপ্তির বরের নাম মুশতাক ইবনে আইয়ুব।

জানা গেছে, মুশতাক ইবনে আইয়ুব পেশায় একজন শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যান্সার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক (অ্যাসোসিয়েট প্রফেসর) হিসেবে কর্মরত রয়েছেন।

বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে দীপ্তি চৌধুরী বলেন, "আজকে আমাদের আকদ সম্পন্ন হয়েছে। খুব সাধারণ আয়োজনে শুধু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করব, তখন সবাইকে আমন্ত্রণ জানাব। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।"

এদিকে দীপ্তি চৌধুরীর বিয়ের খবরটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই নবদম্পতি। ভক্ত অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন।

—জা. অর্থনীতি/এলএটি