Print Date & Time : 28 October 2026 Wednesday 06:59 am

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামে দোকানের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। রোববার (৭ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী (ছোট গোষ্ঠী) গোষ্ঠীর জুবায়েরের সাথে বাদৈর বাড়ি (বড় গোষ্ঠী) গোষ্ঠীর জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। গত চার দিন আগে স্থানীয় গ্রাম্য সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে রবিবার সকালে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইটপাটকেল ছোড়াছুড়ি ও অস্ত্রের মহড়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি