Print Date & Time : 07 November 2026 Saturday 11:50 pm

নাহিদের ৪ গোলে আর্জেন্টিনার জয়

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ব্রাজিলকে ৫-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে একাই চার গোল (হ্যাটট্রিকসহ) করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন নাহিদ হাসান। বুধবার (১০ জুন) সকাল ৯টায় হবিগঞ্জ রোডস্থ স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে আর্জেন্টিনা দলের হয়ে অংশ নেন— সাইফ আল সাব্বির, নাহিদ, আজিম, অংকন, নাজমুল, রাহাত ও সৈকত। অন্যদিকে ব্রাজিল দলের হয়ে মাঠে নামেন— সাকিব, সাজিদ, মুবারক, জামাল, সামি, আরিফ ও অয়ন।

খেলা সূত্রে জানা গেছে, শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই নাহিদ হাসানের হ্যাটট্রিক পূর্ণ হয়। দ্বিতীয়ার্থেও তিনি আরও একটি গোল করেন। আর্জেন্টিনার হয়ে বাকি গোলটি করেন অধিনায়ক সাইফ আল সাব্বির। অন্যদিকে ব্রাজিলের হয়ে দুটি গোল শোধ করেন সাকিব ও সামি। তবে নাহিদের আক্রমণভাগের সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি ব্রাজিলের রক্ষণভাগ।

ম্যাচসেরা নাহিদ হাসান বলেন, "দলগত পরিকল্পনা ছিল শুরু থেকেই আক্রমণে যাওয়া। সতীর্থরা ভালো বল সাপ্লাই দিয়েছে বলেই গোল করতে পেরেছি। এই জয় দলকে আরও উৎসাহিত করবে।"

—জা. অর্থনীতি/এলএটি