মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী ইনডোর স্টেডিয়াম এরিনায় অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। মঙ্গলবার (৯ জুন) রাত ৮টায় এই টুর্নামেন্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়। ব্রাজিলের ফরোয়ার্ড লাইনের আক্রমণের সামনে পুরো ম্যাচেই দাঁড়াতে পারেনি আর্জেন্টিনা।
ম্যাচে ব্রাজিল দলের হয়ে অংশ নেন— জয়, নাঈম, শাহিন, ফাহিম, নাবিল, ইব্রাহিম ও আইনুল। অন্যদিকে আর্জেন্টিনা দলের হয়ে মাঠে নামেন— জাবেদ, আতিক, রায়হান, পারভেজ, সামি, সায়েম, রাকিব ও ওসমান।
খেলা সূত্রে জানা গেছে, শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই তারা ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্থে আর্জেন্টিনার রক্ষণভাগ ভেঙে আরও ৪টি গোল করে ব্রাজিল শিবির। ম্যাচে ব্রাজিলের পক্ষে জয়, নাঈম, শাহিন ও ফাহিম প্রত্যেকেই জোড়া গোল করেন। অন্যদিকে আর্জেন্টিনা অন্তত ১৮ জন খেলোয়াড় বদল করেও গোলের দেখা পায়নি।
ব্রাজিল দলের খেলোয়াড় জয় বলেন, "আমরা পুরোপুরি টিমওয়ার্ক মেনে খেলেছি। প্রতিটা গোলই আমাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী হয়েছে। আর্জেন্টিনাও চেষ্টা করেছে, তবে আজকের দিনটি আমাদেরই ছিল।"
—জা. অর্থনীতি/এলএটি