Print Date & Time : 28 October 2026 Wednesday 08:16 am

রেকর্ড ভাঙার বিশ্বকাপ: ৬৮ বছর পর এক দিনে চারটি ড্র

image

স্পোর্টস ডেস্ক: রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য—ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপেও তার ব্যতিক্রম নেই। বিশ্বকাপ শুরুর পঞ্চম দিনে ম্যাচ হয়েছে চারটি, সব কটিই শেষ হয়েছে সমতায়। স্পেন–কেপ ভার্দে ০–০, বেলজিয়াম–মিসর ও সৌদি আরব–উরুগুয়ে ১–১ এবং ইরান–নিউজিল্যান্ড ২–২ ড্র করেছে। ইতিহাসে এক দিনে চারটি ড্র দেখা গেল ৬৮ বছর পর। 

সুইডেনে হওয়া ১৯৫৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫ জুন ড্র করেছিল সুইডেন–ওয়েলস (০–০), যুগোস্লোভিয়া–প্যারাগুয়ে (৩–৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২–২) ও নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২–২)।

১৯৩০ থেকে শুরু হওয়া ফিফা বিশ্বকাপে এক দিনে চারটির ড্রর ঘটনা এ দুটিই।

—জা. অর্থনীতি/এএইচএ