Print Date & Time : 08 November 2026 Sunday 03:34 am

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

image

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ রোজী আকতার। 

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়। তিনি বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মিজ রোজী আকতার এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কুমিল্লায় প্রথম একজন নারী জেলা প্রশাসক নিয়োগ পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর জেলার প্রশাসনিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি কুমিল্লা ছাড়বেন। প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

—জা. অর্থনীতি/এলএটি