Print Date & Time : 07 November 2026 Saturday 08:02 pm

৪৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে। বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মোটরসাইকেল চালক কৌশলে পালিয়ে যায়।

হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দুপুরে নিয়মিত দায়িত্ব পালনের সময় বকশীগঞ্জ হাইওয়ে থানার সামনে দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। পুলিশের সংকেত দেখেই চালক মোটরসাইকেলটি রাস্তার পাশে থামিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় পেছনে বিশেষ কায়দায় বাঁধা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি জানান, জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে আনা হয়েছে। এই ঘটনায় বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি পালিয়ে যাওয়া চালককে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

—জা. অর্থনীতি/এলএটি