Print Date & Time : 08 November 2026 Sunday 04:23 am

বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে উপস্থিত থাকছেন না তার ছেলে মোজতবা খামেনি। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনার মধ্যে চরম নিরাপত্তাহীনতার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের শীর্ষনেতার এক ঘনিষ্ঠ সহকারী।

ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সপ্তাহে ইরানে অবস্থানকালে মোজতবা খামেনির ঘনিষ্ঠ মহলের সাথে বৈঠক করেছেন। মোজতবা খামেনি নিজে জনগণের সামনে আসতে চান এবং মানুষের সাথে দেখা করতে আগ্রহী। কিন্তু দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি তাকে সেই অনুমতি দিচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে তার প্রকাশ্যে আসা অত্যন্ত বিপজ্জনক এবং তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই ধারণা করা হচ্ছে, তিনি শোকানুষ্ঠানে যোগ দেবেন না।

আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর ইরানজুড়ে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক ও জানাজার প্রস্তুতি নিচ্ছেন দেশটির শাসক আলেমরা। তবে চিরশত্রু ইসরায়েলের সাথে চলমান তীব্র সামরিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে পুরো অনুষ্ঠানটি ঘিরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে সম্ভাব্য বিমান হামলা বা গুপ্তহত্যার আশঙ্কায় মোজতবা খামেনির মতো ব্যক্তিদের জনসমক্ষে আসা থেকে বিরত রাখা হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই