Print Date & Time : 08 November 2026 Sunday 01:18 pm

পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

image

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে পাবনা-রাজশাহী বাইপাস সড়কের বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম হলো— পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শহরের রাধানগর মজুমদার একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে নাঈম কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে চেতনের মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।