Print Date & Time : 08 November 2026 Sunday 05:27 am

দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: এমপি বাবুল

image

লালমনিরহাট প্রতিনিধি: মাদক ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। বেকার হাতকে দক্ষ কর্মীর হাতে রূপান্তর করতে হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৪ জুলাই) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন, হুইলচেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে সরিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনতে এবং দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের মাধ্যমে তরুণরা যেন দেশকে এগিয়ে নিতে পারে, সেজন্য তাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ক্রীড়া সামগ্রী দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে আদিতমারী উপজেলার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ১৩ জন হতদরিদ্র ও প্রশিক্ষিত বেকার নারীকে সেলাই মেশিন, ১১ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ৬৭ জন কৃষককে স্প্রে মেশিন, বিভিন্ন প্রতিষ্ঠানে ৫৯টি ফ্যান এবং বিভিন্ন বিদ্যালয় ও ক্লাবে ড্রাম সেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

—জা. অর্থনীতি/এলএটি