Print Date & Time : 07 November 2026 Saturday 10:26 pm

দেশের বাজারে আজকে স্বর্ণ ও রুপার দাম কত?

image

অনলাইন ডেস্ক: দেশের বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ২৮ হাজার টাকারও বেশি। অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার ওপরে। এছাড়া ভালো মানের রুপার ভরি পৌঁছেছে প্রায় সাড়ে ৪ হাজার টাকার কাছাকাছি।

দেশের বাজারে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৩ জুলাই সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করেছে। পরবর্তী নির্দেশন বা নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দরেই বাজারে সোনা ও রুপার গহনা বিক্রি হবে বলে সংগঠনটি জানিয়েছে।

বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, স্বর্ণ দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা (ভ্যাটসহ), ২১ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
অন্যদিকে রুপার দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা, সনাতন পদ্ধতি ৩ হাজার ৩৩ টাকা।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় বাজারে সরবরাহের ওপর ভিত্তি করে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ায় গহনার বাজারে এর কেমন প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।

জা.অর্থনীতি/এসআই