Print Date & Time : 27 October 2026 Tuesday 01:55 pm

জীবননগরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু

image

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে বেপরোয়া গতির আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামের এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ এই তথ্য নিশ্চিত করেন।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর সড়কের দেহাটি শাহা ইটভাটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের ব্রীজ পাড়ার মহিউদ্দিনের ছেলে।

ওসি জানান, সকালে রিপন হোসেন নিজ বাড়ি থেকে পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। দেহাটি শাহা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির আলমসাধু তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিপন রাস্তার ওপর ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। এই ঘটনায় নিহতের স্বজনরা কোনো মামলা করতে আগ্রহী না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই নিয়ম অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি