Print Date & Time : 08 November 2026 Sunday 05:37 pm

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

image

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাবকে ঘিরে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সোমবার (৬ জুলাই) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সবশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।

বাজুস জানায়, গত শুক্রবার (৩ জুলাই) স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি পেয়েছে।

নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

এর আগে গত ২ জুলাইও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়। একই সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৮৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ দফায় দাম বৃদ্ধি, ৪২ দফায় দাম হ্রাস এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সংগঠনটি আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ওপর নির্ভর করে মজুরি পৃথকভাবে যোগ হবে। যেহেতু নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাই গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।

জা.অর্থনীতি/এসআই