আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪২ জনে। দেশটির তথ্য মন্ত্রণালয় রোববার (৫ জুলাই) সর্বশেষ এ তথ্য প্রকাশ করেছে।
সরকারি হিসাবে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬ হাজার ৪৭০ জন আহত হয়েছেন। এছাড়া ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
এদিকে, ভেনেজুয়েলার ২১৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকার পক্ষে সাফাই দেন। দুর্যোগ মোকাবিলায় সরকারের পদক্ষেপ বিলম্বিত ও অপর্যাপ্ত ছিল বলে যে সমালোচনা উঠেছে, তার জবাবে তিনি বলেন, ভূমিকম্পের পরপরই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল।
রদ্রিগেজ আরও জানান, ভবিষ্যতে জরুরি পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে একটি নতুন সামরিক জরুরি ও দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ২৪ জুনের ওই যুগ্ম ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
সূত্র: রয়টার্স
জা.অর্থনীতি/এসআই