Print Date & Time : 08 November 2026 Sunday 05:27 am

মেহেরপুরে ২ দফা দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট

image

মেহেরপুর প্রতিনিধি: বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মেহেরপুরের গাংনীতে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে গাংনী উপজেলা ডাকঘরের সামনে সকল শাখা ডাকঘর কর্মচারীর ২ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সংগঠনের জেলা সভাপতি মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন— তরিকুল ইসলাম, হুমায়ুন কবির, আব্বাস আলী এবং তানজিদ আহমেদ অনিসহ অন্যান্যরা। এতে গাংনী উপজেলার সকল শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম বলেন, দেশের ৮ হাজার ৫০০টি শাখা পোস্ট অফিসের কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করেও চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান যৎসামান্য বেতন দিয়ে কোনোভাবেই সংসার পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং সবাইকে বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদানের জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

—জা. অর্থনীতি/এলএটি