Print Date & Time : 08 November 2026 Sunday 02:26 am

ফিলিস্তিনে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটকের পর মুক্তি

image

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান ও নামাজের ইমামতি করার পর জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে তাকে মুক্তি দেওয়া হলেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশে এক সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে জানায়, শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ শেষে মুফতিকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হলেও এক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অতীতেও আল-আকসার খতিব ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের নজির রয়েছে।

এদিকে, শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজে অংশ নেন কয়েক হাজার ফিলিস্তিনি মুসল্লি। একই সময়ে পবিত্র এ স্থানকে ঘিরে ইসরায়েলি তৎপরতা অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত জুন মাসে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ২৬ বার অভিযান চালিয়েছে। এছাড়া ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর পাহারায় ৪ হাজার ২১২ জন ইসরায়েলি মুগরাবি গেট দিয়ে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

জা.অর্থনীতি/এসআই