Print Date & Time : 08 November 2026 Sunday 05:21 pm

দেবহাটায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামে শাহানারা বেগম (৩৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (১২ জুলাই) নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহানারা বেগম সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত জাহিদ হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে শাহানারার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের স্বচ্ছলতা ফেরাতে তিনি বিদেশে যান এবং সম্প্রতি দেশে ফিরে আসেন। রবিবার রাতের কোনো এক সময় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো কারণ জানাতে পারেনি পরিবার।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

—জা. অর্থনীতি/এলএটি