মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক যুবক আইনগত প্রক্রিয়া অনুসরণ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে ‘আব্দুল্লাহ’ রেখেছেন।
তিনি উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের লক্ষ্মীছড়া এলাকার বাসিন্দা ও পেশায় চা শ্রমিক। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল রবিন সিং (২২)। তার পিতা মনি লাল সিং এবং মাতা সরলা দেবী।
জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ সিলেট জজ কোর্ট এলাকায় নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা সম্পাদনের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তন করেন।
এ সময় সংশ্লিষ্ট আইনজীবীদের উপস্থিতিতে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়।
হলফনামায় তিনি উল্লেখ করেন, প্রাপ্তবয়স্ক হিসেবে নিজ বিবেচনায় এবং ইসলাম ধর্মের শিক্ষা ও জীবনব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ ক্ষেত্রে কোনো ধরনের প্রলোভন, চাপ বা ভয়ভীতি ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
হলফনামা অনুযায়ী, ইসলাম গ্রহণের পর তিনি ইসলামী শরীয়াহর বিধান মেনে চলা এবং নিয়মিত নামাজ, রোজাসহ ধর্মীয় অনুশাসন পালনের অঙ্গীকার করেছেন।
বর্তমানে আব্দুল্লাহ নিজ এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
—জা. অর্থনীতি/এনজে